আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এ উপলক্ষে আজ খুলনার হোটেল সিটি ইন-এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হচ্ছে- ‘ব্রডব্যান্ড ফর সাসটেইনএ্যাবল ডেভেলপমেন্ট’।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এমপি।