মিকেলের দিকে তাকিয়ে নাইজেরিয়া

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:১৮
আগামী মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে জন ওবি মিকেলকেই নিজেদের বড় অস্ত্র বলে মনে করছে নাইজেরিয়ার সাবেক কোচ স্যামসন সিয়াসিয়া। পাশাপাশি তিনি বলেছেন অন্য দুই স্ট্রাইকার ভিক্টর মোজেস ও ইমানুয়েল এমিনেকির কথাও। স্যামসন বলেন, ‘মিকেলই হবে নাইজেরিয়ার মূল খেলোয়াড়। কারণ, চেলসির মতো একটা ক্লাবে সর্বোচ্চ পর্যায়ে বহু বছর ধরে খেলছে সে। এই অভিজ্ঞতার মূল্য অবশ্যই পাবে সে।’ তবে ক্লাব পর্যায়ে নাইজেরিয়ার বেশীরভাগ খেলোয়াড়ই নিয়মিত মাঠে নামার সুযোগ পান না। ব্রাজিল বিশ্বকাপে এই বিষয়টিই দলের জন্য সমস্যার কারণ হয়ে দাড়াতে পারে বলে করছেন তিনি, ‘এই দলটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের অধিকাংশ খেলোয়াড়ই ক্লাবে নিয়মিত সুযোগ পাচ্ছেন না। এটা কোনভাবেই দলের জন্য ইতিবাচক কিছু হতে পারে না।’ সুপার স্পোর্টস অবলম্বনে