ইয়র্কশায়ারের হয়ে ক্রিকেট খেলতে সিপ্রন্টার ব্লেক

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:১৮
জ্যামাইকান সিপ্রন্টার ইয়োহান ব্লেক গতকাল শুক্রবার বলেছেন, অ্যাথলেটিকস ক্যারিয়ার শেষে তিনি ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে ক্রিকেট খেলতে চান। বিবিসি রেডিও ফাইভ লাইভকে অলিম্পিকে দু’বারের রৌপ্যপদক জয়ী ২৪ বছর বয়সী ব্লে¬ক রসিকতা করে বলেন,‘আমি প্রস্তুত, আপনি জানেন। আমি ইংল্যান্ড দলে খেলতে পারি। আমি আউটফিল্ডে ভাল সুতরাং তারা সম্ভবত এ কারণেও আমাকে দলে নেবে।’ ক্রিকেট ক্রিজে নামার জন্য সত্যিই তিনি ট্র্যাক ছেড়ে দেয়ার কথা ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। ইয়র্কশায়ার অথবা ইংল্যান্ডের হয়ে আমি খেলতে চাচ্ছি। সুতরাং দৌড় শেষ করার পর অবশ্যই আমি সেটা করতে চাইব।’ এ বিষয়ে ইতোমধ্যে কিছুটা আলোচনা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘কিছু ব্যক্তির (ইয়র্কশায়ারের) সঙ্গে আমি ইতোমধ্যে কিছু আলোচনা করেছি এবং এটা করার অপেক্ষায় আছি।’ কখন ইয়র্কশায়ারে যোগ দিতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা হতে পারে ২৯ বছর বয়সে আমি যখন ট্র্যাক এন্ড ফিল্ড ছেড়ে দেব তখন।’ বে্লকের আগ্রহকে স্বাগত জানিয়ে টুইটারে ইয়র্কশায়ার লিখেছে, ‘হেই, ইয়োহান ব্লে¬ক তোমার আগমন এবং ইয়র্কশায়ারের হয়ে খেলার জন্য সব সময়ই তোমাকে স্বাগত জানাই।’ তরুণ বয়সে ক্রিকেটের প্রতি ব্লে¬কের ঝোঁক ছিল এবং জানা গেছে বোলিং করার সময় সে কতটা দ্রুত দৌঁড়াতে পারে তা দেখার পর এক শিক্ষকের কথায় স্প্রিন্টে আসেন তিনি। ১০০ ও ২০০ মিটারে এখন সর্বকালের দ্বিতীয় সেরা স্প্রিন্টার তিনি। ২০১২ লন্ডন অলিম্পিক গেমসে তিনি দুটি রৌপ্য পদক জয়ের পাশাপাশি ৪–১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জয় করেন তিনি। বাসস/এএফপি