কিউট ক্লাব আরচ্যারীতে ব্যাম্বো ডিভিশনে পুরুষ বিভাগের এককে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের ওমর ফারুক স্বর্ণ, কোয়ান্টাম ফাউন্ডেশনের কামরুল ইসলাম ব্রোঞ্জ মেডেল, মহিলা বিভাগে এককে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের ইসরাত জাহান স্বর্ণ, একই ক্লাবের নন্দিনি খান স্বপ্না সিলভার, মেরিনার ইয়াংস ক্লাবের জেরিন তাসনিম জিম ব্রোঞ্জ পদক পেয়েছে।
ব্যাম্বো ডিভিশনে পুুরুষ বিভাগে দলগতভাবে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব স্বর্ণ, এএসপিটিএস আরচ্যারী ক্লাব রৌপ্য ও কোয়ান্টাম ফাউন্ডেশন ব্রোঞ্জ পদক পেয়েছেন। মহিলা বিভাগে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব স্বর্ণ, দন্ত্যস সমাজ সেবা সংগঠন রৌপ্য ও এএসপিটিএস আরচ্যারী ক্লাব ব্রোঞ্জ পদক এবং ব্যাম্বো মিশ্র বিভাগের দলগতভাবে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব স্বর্ণ, মেরিনার ইয়াংস ক্লাব সিলভার ও গুলশান আরচ্যারী ক্লাব ব্রোঞ্জ পদক জয় করেছে।
রিকার্ভ ডিভিশনে পুরুষ বিভাগে এককে তীরন্দাজ সংসদের ইমদাদুল হক মিলন গোল্ড, একই ক্লাবের শেখ সজিব রৌপ্য ও গাজী ট্যাংকের আব্দুল্লাহ আল মামুন ব্রোঞ্জ পদক, রিকার্ভ মহিলা এককে ঢাকা আর্মি আরচ্যারী ক্লাবের শ্যামলী রায় স্বর্ণ, তীরন্দাজ সংসদের মাথুই প্রু মারমা রৌপ্য, একই ক্লাবের হিরা মনি ব্রোঞ্জ পদক জয় করেন। রিকার্ভ ডিভিশনে পুরুষ বিভাগে দলগতভাবে তীরন্দাজ সংসদ স্বর্ণ, ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব রৌপ্য, গাজী ট্যাংকস ব্রোঞ্জ পদক পেয়েছে। রিকার্ভ ইভেন্টে মহিলা দলগততে তীরন্দাজ সংসদ স্বর্ণ, ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব রৌপ্য ও এএসপিটিএস আরচ্যারী ক্লাব ব্রোঞ্জ পদক পেয়েছেন। রিকার্ভ মিশ্র দলগততে তীরন্দাজ সংসদ স্বর্ণ, ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব রৌপ্য এবং এএসপিটিএস আরচ্যারী ক্লাব ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনের এই খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ এবং আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, এএসপিটিএস’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন উপস্থিত ছিলেন।
