পাইওনিয়ার ফুটবলে মারামারি

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:১৮
গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লিগের কোয়ার্টার ফাইনালে আরাফ স্পোর্টিং ক্লাব ও টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের ম্যাচে মারামারি হয়েছে। আরাফ স্পোটিং ক্লাব ১-০ গোলে এগিয়ে ছিল। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে টিপু সুলতান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা মাঠে রেফারিকে মারতে যায়। আর সেটা ঠেকাতে যান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিতে আসা অগ্রণী ব্যাংক ফুটবল সংশ্লিষ্ট হাজি রফিক। তিনি উত্তেজিত সমর্থকদের শিকার হন বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত হলে খেলা মাঠে গড়ায়। আরাফ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে টিপু সুলতান স্পোর্টিং ক্লাবকে হারায়। গোল করেছেন অপু ও সান্টু। শাহিন ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন।