মহিলা কাবাডি দল কলকাতা গেল

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:১৯
মহিলা কাবাডি দল কলকাতায় গেছে। সেখানে কাবাডি দল আমন্ত্রণ মূলক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানা গেছে। ম্যাচ হবে তিনটি। কলকাতার ময়দানে আজ বিকালে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস কাবাডিতে অংশগ্রহণ করবে বাংলাদেশের মহিলা কাবাডি দল। সে কারণে মহিলাদের পারফরম্যান্সের উন্নতির জন্য প্রথম ধাপে কলকাতায় প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠানো হয়েছে কাবাডি দলকে। দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে ১৭তম এশিয়ান গেমস কাবাডিতে অংশগ্রহণ করবে ১২ দেশ। বাংলাদেশ সেখানে ভালো কিছু করার প্রত্যাশা করছে। কারণ চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস কাবাডিতে ব্রোঞ্জ পেয়েছিল মেয়েরা। কলকাতা সফরে মহিলা কাবাডি দলের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। দলের খেলোয়াড়রা হলেন শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), শিলা আক্তার, জুনি চাকমা, কচি রানী মন্ডল, শারমিন সুলতানা রিমা, ফারজানা আক্তার বেবি, ফাতেমা আক্তার পলি, রূপালি আক্তার। কোচ সুবিমল চন্দ্র, ম্যানেজার মাহফুজ খান, দলনেতা তাফাজ্জল হোসেন।