ধামরাইয়ে ফুটবল ফাইনাল আজ

আপডেট : ১৬ মে ২০১৪, ২২:২০
ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ঢাকা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃউপজেলা ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। সাভার উপজেলা দল এবং কেরানীগঞ্জ উপজেলা দল মুখোমুখি হবে ধামরাই পুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে। খেলা শুরু হবে বিকাল ৪টায়। এই খেলায় ৫টি উপজেলা ফুটবল দল হোম এন্ড অ্যাওয়ে পদ্বতিতে খেলে এই দুটি দল ফাইনালে উঠেছে। নতুন খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় খুঁজে বের করা হয়েছে।