ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শুরু হয়েছে প্রতিবন্ধী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। লন্ডনের ছয়শ’র বেশি প্রতিবন্ধী ক্রিকেটার এ টুর্নামেন্টে অংশগ্রহণ নেবেন বলে আশা করা হচ্ছে। আইটিভি নিউজ-এর সঙ্গে আলাপকালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার এবোনি রেইনফোর্ড বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।’ বাসস
