বিমানবন্দরে ১২ কেজি সোনাসহ আটক ৩

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০০
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১২ কেজি সোনাসহ তিনজনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটের তিন যাত্রীর দেহ তল্লাশি করে ১০১টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১১ কেজি ৭৬৬ গ্রাম। আটকৃতরা হলেন জয়নাল,সবুজ ও রোমান। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট অবতরণ করে। ওই তিন যাত্রী সিলেট থেকে বিমানের ওই ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের গ্রিনচ্যানেল পার হওয়ার আগে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালায়। এ সময় দুইজনের জুতার ভেতর ও একজনের বেল্টের ভেতর সেলাই করে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।