যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- রিপন মিয়া ও মো. শাহ পরান। আটককৃত গাঁজার মূল্য সাত কোটি টাকা।
ডিবির একটি দল দক্ষিণ যাত্রাবাড়ীর মসজিদ রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডিবির সিনিয়র সহকারী কমিশনার জানান, এ গাঁজা ব্যবসায়ের মূল হোতা মনির হোসেন। তবে তাকে আটক করা যায়নি। ভৈরব থেকে গাঁজা এখানে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। গাঁজা বিক্রির টাকা সংগ্রহের কাজটিও মনির করতেন। গাঁজার গন্ধ না ছড়ানোর জন্য তারা বডি স্প্রে ও এয়ার ফ্রেশনার ব্যবহার করতেন।
