এ কে স্কুল এন্ড কলেজে জিপিএ-৫ ৭২০ জন

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০১
এ কে স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসিতে ৭২০ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। ১ হাজার ৮২ জন পরীক্ষার্থীর সকলেই উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান বিভাগে ৪৬২, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫৩ এবং মানবিক বিভাগে ৫ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে এ. কে. স্কুল এন্ড কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। ফলাফল প্রকাশের পর ছাত্র-ছাত্রী ব্যান্ড বাজিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া বলেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো সুযোগ-সুবিধার অভাব থাকা সত্ত্বেও এ. কে. স্কুল এন্ড কলেজ সাফল্যের শীর্ষে অবস্থান করছে।