কোচিংয়ে তার আগ্রহটা অনেকদিন আগের। কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের পদ ছাড়ার কোন ইচ্ছাই নেই ফরাসি কিংবদন্তী জিনেদিন জিদানের। মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তিও টুইটারে জিদানকে ধরে রাখারই ঘোষণা দিয়েছেন, ‘ব্যক্তিগতভাবে আমার চাওয়াটা হল জিদান এখানেই থাকুক। ওর সাথে কাজ করাটা আমার জন্য দারুণ উপভোগ্য। এদিকে লিগ ওয়ান ক্লাব বর্দেক্সের সর্বাধিক মালিকানার অধিকারী নিকোলাস ডি তাভেরনস জিদানের প্রতি নিজেদের আগ্রহের কথা জানিয়ে বলেছেন, ‘ফুটবল হচ্ছে এক ধরনের বিনোদনমূলক ব্যবসা। আর জিদানের মত সেরা ব্যক্তিত্ব যদি এর দায়িত্বে থাকে, তাহলে সবদিক থেকে ভাল। তাই জিদান যদি বর্দেক্সে আসেন, তাহলে সেটি হবে আমাদের জন্য দারুণ একটি ব্যাপার।’ ফ্রান্সের ১৯৯৮ সালে বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো কাপ জয়ের নায়ক জিদান ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বর্দেক্স ক্লাবে খেলেছেন।
