দেশমের কড়া জবাব

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:০২
দ্বিমূখী সমস্যায় পড়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। গণমাধ্যমের সমালোচনা তো আছেই সাথে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সামির নাসরিকে ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না দেয়ায় তার বান্ধবী অকথ্য ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে, দুটি সমস্যাকেই বেশ দক্ষতার সাথে পাশ কাটিয়ে গেলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। গণমাধ্যমকে কড়া জবাব দেয়ার পাশাপাশি সামির নাসরির বান্ধবী অ্যানারা অ্যাতানেসের গালিগালাজের খবর শুনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ফ্রান্সের কোচ। অভিযোগটি প্যারিসে দায়ের করেছে বলে জানিয়েছে আরএমসি স্পোর্টস রেডিও। ডেসচ্যাম্প বলেন আগামী ১২ জুন থেকে ১৩ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের স্কোয়াডের জন্য উপযুক্ত নন ৪১ বার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নেয়া নাসরি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে তিনি যে পারফর্মেন্স করেছেন তার চেয়ে ঢের বেশি পারফর্মেন্স দেখিয়েছেন স্কোয়াডে ঠাই পাওয়া খেলোয়াড়রা। ডেসচ্যাম্প পছন্দের প্রতি সম্মান দেখিয়ে নাসরি জাতীয় দলের স্কোয়াড থেকে তার বাদ পড়াকে মেনে নিয়ে বলেছেন, ‘এতে আমি মোটেও বিষ্মিত হইনি।’ তবে নাসরিকে বাদ দেয়ায় তার বান্ধবী আনরা আটানেস টুইটারে বাজে ভাষা ব্যবহার করেছেন। এদিকে কোচকে অপদস্ত করে আটানেসের ওই মন্তব্যের নিন্দা জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। বলেছে যে তারা কোচকে পুর্ন সমর্থন দেবে। উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য তত্কালীন ফরাসি কোচ রেমন্ড ডোমেনেকের স্কোয়াডেও জায়গা পাননি নাসরি। ফ্র্ান্স জাতীয় দলের হয়ে তিনি গত নভেম্বরে সর্বশেষ অংশ নিয়েছেন। বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে অনুষ্ঠিত ওই ম্যাচে তারা ২-০ গোলে পরাজিত হয়। এএফপি/ওয়েবসাইট