স্পোর্টস রিপোর্টার
আগের দিন পল্টন ময়দানে পাইওনিয়র ফুটবলে মারামারি হয়েছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে মারামারি হয়। কমলাপুর স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। অগ্রণী ব্যাংক মান্নাফের গোলে (১-০) ওয়ারী ক্লাবকে হারালে ম্যাচের শেষ প্রান্তে খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে। অফিস দল অগ্রণী ব্যাংকের ধীমান ও শাকিল এবং ওয়ারী ক্লাবের আশরাফুল লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন।
