‘একবিংশ শতাব্দীর প্রথম বিস্ময়’

আপডেট : ১৭ মে ২০১৪, ২২:৪১
টানা চারবারের ফিফা-ব্যালন ডি-অর বিজয়ী তিনি। ইনজুরিতে মৌসুমের প্রায় অর্ধেকটা সময় মাঠের বাইরে না থাকলে হয়তো সর্বশেষ বর্ষসেরার খেতাবটা জুটতো তারই ঝুলিতে। বার্সেলোনাকে এখন সবাই চিনে সেই লিওনেল আন্দ্রেস মেসির নামে। এবার মেসির প্রতিভার স্বীকৃতি আসলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তী ও বর্তমান জেনারেল ম্যানেজার হোর্হে ভালদানো মেসিকে একবিংশ শতাব্দীর প্রথম বিস্ময় বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আরও বলেন, ‘২৩ জনের দলে মেসির মতো একজন খেলোয়াড় থাকলে বিশ্বকাপ জয়ের জন্য আর কিছুই প্রয়োজন পড়ে না।’ আর্জেন্টিনা ছাড়াও বিশ্বকাপের সম্ভাব্য শিরোপা জয়ীদের তালিকায় স্পেনকেও রাখছেন ভালদানো।