দ্বাদশ শ্রেণির ইংরেজি দ্বিতীয়পত্র

আপডেট : ১৮ মে ২০১৪, ২০:৩০
Completing Sentence-এর নিয়মাবলী মোহাম্মদ সারবিন মুন্সী প্রভাষক, ইংরেজি বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা। এইচ.এস.সি ইংরেজি দ্বিতীয় প দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, এইচ.এস.সি. পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে A+ পেতে Part A-এর Grammar আয়ত্ত করে উপযুক্ত অনুশীলন করার কোন বিকল্প নেই। আজ আমরা Completing Sentence নিয়ে আলোচনা করবো। Completing Sentence-এর নিয়মাবলী ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না; কিংবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence-টি complete করা যায় তা বুঝে উঠতে পারেন না। তবে নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে। তাছাড়া, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম। Provided / provided that / providing that / if / whether / in case Rule 04: Provided/provided that/providing that/if/whether /in case এর অর্থ যদি। এটি ব্যবহার করে complex sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, এদের পরে একটি clause বসিয়ে sentence-টি complete করতে হবে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ a) Sub1 + verb ——- + provided / provided that / providing that / if / whether / in case + sub2 + verb + অন্যান্য Independent Clause (IC) : She will shine in life Dependent Clause (DC):.................... (provided that she works hard). Q. She will shine in life provided that ————-. A. She will shine in life provided that she works hard. Q. The plane will take off provided ————-. A. The plane will take off provided the weather is good. Q. I must agree to go providing that ————. A. I must agree to go providing that my expenses are paid. Practise Yourself: Q. ——————— if circumstances favour us. Q. I’ve bought a chicken in case ————-. Q. I’m not sure whether/if ————-. Lest —— should অথবা In case ——- should Rule 05: Lest অথবা in case শব্দের অর্থ পাছে ভয় হয় যে (for fear that) / যদি ঘটে (by chance)। যেহেতু এটি negative অর্থ প্রদান করে তাই lest বা in case দ্বারা যে clause-টি আরম্ভ হয় তাতে no বা not বসে না। মনে রাখতে হবে যে, lest অথবা in case-এর পরের clause-টিতে মূল verb-এর base form-এর পূর্বে অর্থ অনুযায়ী should (ক্ষেত্রবিশেষে might/would) বসে। তবে ক্ষেত্রবিশেষে এবং subjunctive mood-এরক্ষেত্রে should / might / would বসে না। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ a) Sub1 + verb ——- + lest / in case + sub2 + should (ক্ষেত্রবিশেষে might/would) + verb-এর base form + অন্যান্য b) Sub1 + verb ——- + lest / in case + sub2 + verb-এর base form + অন্যান্য Independent Clause (IC): I wrote down her address Dependent Clause (DC):..................... (lest I should forget it). Q. I wrote down her address lest ——————-. A. I wrote down her address lest I should forget it. Q. I’ve bought a chicken in case ————-. A. I’ve bought a chicken in case Rafi should stay to lunch. Q. We must take immediate action lest, ————. A. We must take immediate action lest, it grow worse. Practise Yourself: Q. They kept watch all night lest ————-. Q. We must take care lest ————-. Q. He hid in the woods lest —————. Q. —————— you should miss the train.