জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ১৯ মে ২০১৪, ২০:১৭
‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয় বাঙালির বাংলা মো. সুজাউদ দৌলা প্রভাষক (বাংলা বিভাগ) রাজউক উত্তরা মডেল কলেজ. ঢাকা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন ১। কত সালে কবি নজরুল ইসলামকে ঢাকা নিয়ে আসা হয়? উত্তর: ১৯৭২ সালে। প্রশ্ন ২। লেখকের মতে বাঙালির দেহ ও মন কিরূপ? উত্তর: বাঙালির দেহ ও মন পাষাণময়। প্রশ্ন ৩। রজোগুণ অর্থ কী? উত্তর: রজোগুণ অর্থ হলো ক্ষাত্রশক্তি। প্রশ্ন ৪। বাঙালি আজন্ম কোন শক্তিসম্পন্ন? উত্তর: বাঙালি আজন্ম দিব্যশক্তিসম্পন্ন। প্রশ্ন ৫। কী মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়? উত্তর: অবিদ্যা। প্রশ্ন ৬। প্রত্যেক মানুষ কতটি গুণে গণান্বিত? উত্তর: তিনটি। প্রশ্ন ৭। মানুষের তিনটি গুণ কী কী? উত্তর: সত্ত্ব, রজঃ ও তমঃ প্রশ্ন ৮। কোন গুণটি অসত্ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায়? উত্তর: সত্ত্বগুণ। প্রশ্ন ৯। বাঙালির মস্তিষ্ক ও হূদয় কিরূপ? উত্তর: ব্রহ্মময়। প্রশ্ন ১০। বাঙালির দেহ ও মন কিরূপ? উত্তর: পাষাণময়। প্রশ্ন ১১। পৃথিবীর শ্রেষ্ঠ মুনি-ঋষি-যোগীরা কোন পর্বতে সাধনা করেছেন? উত্তর: হিমালয় পর্বতে। প্রশ্ন ১২। আমাদের সম্পদ কারা লুটে নিয়ে যায়? উত্তর: বিদেশিরা। প্রশ্ন ১৩। বাংলার মাটিতে কী ফলে? উত্তর: সোনা। প্রশ্ন ১৪। বাংলার চাঁদ কিরূপ? উত্তর: নিত্য স্নিগ্ধ। প্রশ্ন ১৫। বাংলার সুবর্ণরেখার বালিতে পানিতে কী রয়েছে? উত্তর: স্বর্ণরেণু। প্রশ্ন ১৬। তামসিকতা কী? উত্তর: অজ্ঞানজনিত ভাব। প্রশ্ন ১৭। সাত্ত্বিক শব্দের অর্থ কী? উত্তর: কামনাশূন্য। প্রশ্ন ১৮। ক্ষাত্রশক্তি কী? উত্তর: যুদ্ধ করার ক্ষমতা। প্রশ্ন ১৯। ব্রহ্মশক্তি কী? উত্তর: ব্রহ্মজ্ঞানজনিত শক্তি। প্রশ্ন ২০। ঐশীশক্তি কী? উত্তর: ঈশ্বর প্রদত্ত শক্তি। প্রশ্ন ২১। ক্লৈব্য কী? উত্তর: কাপুরুষতা। প্রশ্ন ২২। ‘স্বর্ণরেণু’ শব্দের অর্থ কী? উত্তর: সোনার কণা। প্রশ্ন ২৩। ‘পীঠস্থান’ শব্দের অর্থ কী? উত্তর: পবিত্র স্থান। প্রশ্ন ২৪। রামাদের গামাদের বলতে কাদের বুঝানো হয়েছে? উত্তর: বাইরে থেকে আগত জাতিকে বুঝানো হয়েছে। প্রশ্ন ২৫। বাঙালি দেড়শত বছর আগে শুধু কী দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছে? উত্তর: শুধু লাঠি দিয়ে। প্রশ্ন ২৬। কাজী নজরুল ইসলাম কখন জন্মগ্রহণ করেন? উত্তর: ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪শে মে। প্রশ্ন ২৭। কত সালে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? উত্তর: ১৯৭২ সালে। প্রশ্ন ২৮। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? উত্তর: তেতাল্লিশ বছর বয়সে। প্রশ্ন ২৯। কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর: ১৯৭৬ সালের ২৯শে আগস্ট। প্রশ্ন ৩০। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। প্রশ্ন ৩১। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর: ‘বিজলী’ পত্রিকায়। প্রশ্ন ৩২। পৃথিবীর শ্রেষ্ঠতম গিরির নাম কী? উত্তর: হিমালয়। প্রশ্ন ৩৩। বাংলার শত শত নদীর উত্পত্তিস্থল মূলত কোথা থেকে? উত্তর: হিমালয় পর্বত থেকে। প্রশ্ন ৩৪। আমাদের দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন? উত্তর: কর্মশক্তি একেবারে নেই বলে। প্রশ্ন ৩৫। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রশ্ন ৩৬। বাঙালির কোন শক্তি একবারেই নেই বললেই চলে? উত্তর: কর্মশক্তি। আগামীকাল পড়ে পাওয়া (গল্প)