দ্বাদশ শ্রেণির পড়াশোনা

আপডেট : ১৯ মে ২০১৪, ২০:১৮
সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র লুবনা জাহান প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ, ঢাকা দ্বাদশ শেণির শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাজবিজ্ঞানের “বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ” (Manifestation of Sociology Practice in Bangladesh) অধ্যায়টির ওপর গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। ১। কোন্ শতকে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে? (ক) আঠারো শতকে (খ) একুশ শতকে (গ) ঊনিশ শতকে (ঘ) বিশ শতকে ২। এ যুগের মানব বিজ্ঞান কোন্ ধরনের? (ক) কল্পনাশ্রয়ী (খ) বাস্তববাদী (গ) অতীন্দ্রিয় (ঘ) অবাস্তববাদী ৩। ‘The Prince’ গ্রন্থটির লেখক কে? (ক) টমাস মুর (খ) ভিকো (গ) ম্যাকিয়াভেলী (ঘ) মন্টেস্কু ৪। ‘Utopia’ গ্রন্থটি কার লেখা? (ক) অগাস্ট কোঁত্ (খ) টমাস মুর (গ) মার্কস (ঘ) ম্যাকিয়াভেলী ৫। ভিকো কোন্ দেশের পন্ডিত? (ক) জার্মান (খ) ভারত (গ) আমেরিকা (ঘ) ইতালির ৬। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী কে ছিলেন? (ক) মন্টেস্কু (খ) প্লেটো (গ) এরিস্টটল (ঘ) ওয়ার্ড ৭। কাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়? (ক) গিডিংসকে (খ) স্পেন্সারকে (গ) অগাস্ট কোঁেক (ঘ) ফিল্ডকে ৮। কত সালে কোঁত্ সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হিসেবে ‘Sociology’ শব্দটি উদ্ভাবন করেন? (ক) ১৮২০ সালে (খ) ১৮৩৯ সালে (গ) ১৯৪০ সালে (ঘ) ১৭৩৯ সালে ৯। কোঁত্ এর প্রধান গ্রন্থের নাম কী? (ক) Positive Philosophy (খ) The Prince (গ) Utopia (ঘ) Dynamics of Bangladesh Society ১০। গ্রন্থটি কত খন্ডে প্রকাশিত হয়? (ক) ৪ খন্ডে (খ) ৬ খন্ডে (গ) ৮ খন্ডে (ঘ) ৯ খন্ডে ১১। অগাস্ট কোঁত্ মানব জ্ঞানকে কয় ভাগে ভাগ করেছেন? (ক) তিন ভাগে (খ) চার ভাগে (গ) দুই ভাগে (ঘ) পাঁচ ভাগে ১২। অগাস্ট কোঁত্ এর মানব জ্ঞানের ভাগগুলো কী কী? i. Theological ii. Metaphysical iii. Positive iv. Super Organic (ক) i ও ii (খ) ii, iii ও iv (গ) i, ii ও iii (ঘ) i ও iii ১৩। কোঁত্ এর প্রতিষ্ঠিত জ্ঞানের শাখা সমাজবিজ্ঞাকে পূর্ণতা দান করেন কে? (ক) নাজমুল করিম (খ) প্লেটো (গ) ভিকো (ঘ) হার্বার্ট স্পেন্সার ১৪। ভারতীয় উপমহাদেশে সমাজ চিন্তার ইতিহাস লক্ষ করা যায় প্রায় কত বছর পূর্বে? (ক) দু’ হাজার বছর (খ) চার হাজার বছর (গ) ছয় হাজার বছর (ঘ) এক হাজার বছর ১৫। সমাজচিন্তা সম্পর্কিত প্রথম আলোচনা দেখা যায় কোথায়? (ক) আইন-ই-আকবরীতে (খ) আল মোকাদ্দমায় (গ) কৌটিল্যের রচনায় (ঘ) কামসূত্র-এ বিবাহতে উত্তরসমূহঃ১। (গ)২। (ক)৩। (গ)৪। (খ) ৫। (ঘ)৬। (ক)৭। (গ) ৮। (খ) ৯। (ক)১০। (খ)১১। (ক)১২। (গ)১৩। (ঘ)১৪। (ক)১৫। (গ)