টেনডা ডিলার নাইট অনুষ্ঠিত

আপডেট : ১৯ মে ২০১৪, ২০:২২
টেনডা পণ্যের দেশীয় পরিবেশক সাউথ বাংলা কম্পিউটারের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল টেনডা ডিলার নাইট। রাজধানীর একটি রেস্টুরেন্টে এই ডিলার নাইটে টেনডা পণ্যের ব্যবহারকারী ও ডিলারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সেরা ডিলার নির্বাচন করা হয়। এসময় সেরা ডিলার হিসেবে নির্বাচিত প্রতিষ্ঠানকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত সকল ডিলার প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করে তাকে গ্র্যান্ড পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটর বাইক। সাউথ বাংলা কম্পিউটারের প্রোপাইটার কামরুজ্জামান ভূঁইয়া এই পুরস্কারটি তুলে দেন লটারিতে বিজয়ী স্টার টেক কম্পিউটারের প্রতিনিধির হাতে।