কুকুর শনাক্ত করছে ঘাতক ব্যাধি ক্যান্সার!

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:০৯
একটি অদ্ভুদ গবেষণালব্ধ তথ্য দিয়েছেন গবেষকগণ। আর এ তথ্যটি হচ্ছে আপনার প্রিয় পোষা কুকুরটি প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করতে পারবে। আর গবেষকগণ বলছেন পোষা কুকুর যে পন্থায় পুরুষের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করছে তা শতকরা ৯৮ ভাগ পর্যন্ত নির্ভুল। আর এই গবেষণা তথ্যটি ইটালির একদল গবেষক প্রকাশ করেছে। প্রাপ্ততথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মত অতি উন্নত দেশেও ঘাতক প্রোস্টেট ক্যান্সারে কেড়ে নেয় বছরে ২৯ হাজার পুরুষের জীবন। শুধু প্রস্টেট ক্যান্সার নয়, কুকুর বিভিন্ন ধরনের ক্যান্সারের কেমিক্যাল উপাদানের গন্ধ নির্ণয় করতে সক্ষম। এদিকে উক্ত গবেষণায় সম্পৃক্ত নন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইউরোলজিস্ট ড. স্ট্যাসি লোয়েব-এর অভিমত: প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর সঠিকভাবে ক্যান্সারের বাই প্রডাক্টস বা রাসায়নিক যৌগের গন্ধ সহজেই সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম। গবেষণা তথ্যে বলা হয়েছে, ইটালির মিলানের গিয়ানলুইগি টিএইচ রিসার্স হসপিটালের গবেষকগণ প্রস্টেট ক্যান্সার হয়েছে এমন ৩২০ জন রোগীর ইউরিন সংগ্রহ করেন এবং প্রস্টেট ক্যান্সার হয়নি এমন ৩৫৭ জনের ইউরিন বা প্রশ্রাবও সংগ্রহ করা হয়। কুকুর অত্যন্ত নিখুঁতভাবে সকল প্রস্টেট ক্যান্সারে আক্রান্তদের প্রশ্রাবে গন্ধ থেকে প্রস্টেট ক্যান্সার সনাক্ত করে। আর এ ক্ষেত্রে একাধিক প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়। প্রাপ্ততথ্যে দেখা যায় শতকরা ৯৮ ভাগই সঠিকভাবে সনাক্ত করতে পেরেছে কুকুর দল। আর এই তথ্যটি প্রকাশ করা হয়েছে গত রবিবার আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশনের সম্মেলনে। অপর একজন আমেরিকান ইউরোলজিস্ট মিশিগানের ওয়েস্টশোর ইউরোলজির বিশেষজ্ঞ ড. ব্রায়ান স্টর্ক উল্লে¬খ করেছেন ইউরিনের অর্গানিক কম্পাউন্ডের গন্ধ থেকে ক্যান্সার সনাক্ত করার যে তথ্য তুলে ধরা হয়েছে তা অত্যন্ত আশাপ্রদ। এই বিশেষজ্ঞও গবেষণায় অন্তর্ভূক্ত ছিলেন না। এদিকে গবেষকগণ মনে করেন, সেদিন আর বেশিদূরে নয় যেদিন ক্যান্সার শনাক্ত করা আরও সহজ হবে। এতদিন কুকুরকে গোয়েন্দা অনুসন্ধানে ব্যবহার করা হতো, এখন রোগ নিরূপনে কুকুরকে ব্যবহার করা হচ্ছে। এটা সত্যিই চমকপ্রদ। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ