আজকের অনুষ্ঠান

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:১০
ভোরের কাগজ ঃ ‘বাজেট ২০১৪ ঃ কর প্রস্তাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বিকাল ৩টা, জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ। জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ ঃ ১২৬ শ্রমিকের বেআইনী বরখাস্ত প্রত্যাহার করে বকেয়া পরিশোধসহ চাকরিতে পুনর্বহাল দাবিতে মানবনন্ধন, দুপুর ১২টা, জাতীয় প্রেস ক্লাবের সামনে। বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ঃ বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা ১১টা, তেজগাঁও বিএসটিআই মিলনায়তন। বৃহত্তর পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঃ সংগঠনের ২৫ বছর রজত জয়ন্তী উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রা, সকাল ১০টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ। যাত্রী অধিকার কল্যাণ পরিষদ ঃ মুন্সীগঞ্জ ও পটুয়াখালীতে লঞ্চ ডুবির ঘটনায় নিহত-নিখোঁজ পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান, দোষীদের শাস্তির দাবি ও নিহতদের স্মরণে মৌন মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন, সন্ধ্যা সাড়ে ৬টা, চারুকলা ইনস্টিটিউটের সামনে।