স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অলিম্পক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রয়াত মহাসচিব জাফর ঈমামের আজ ১০ম মৃত্যুবার্ষিকী। ১০ বছর আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে দেশের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ জাফর ঈমাম সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আজ বিকাল ৪টায় বিওএ কার্যালয়ে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও জাফর ঈমামের সুহূদ টিটি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন।
