বাফুফের প্রয়াত সাধারণ সম্পাদক পামেলের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:২৩
স্পোর্টস রিপোর্টার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বৈতনিক সাধারণ সম্পাদক মুসাব্বির আল সাদী পামেলের আজ তৃতীয় মৃত্যুবার্ষীকি। এ উপলক্ষে আজ বাফুফে ভবনে বিকাল সাড়ে ৫টায় মিলাদ মহাফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে ক্রীড়া সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছে বাফুফে। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন বাফুফে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী পামেল। বাফুফেতে যোগ দেয়ার আগে পামেল দি ডেইলী স্টার পত্রিকার ক্রীড়া বিভাগে কর্মরত ছিলেন।