নিউইয়র্কে ফুটবল লিগ ২০১৪

পয়েন্ট তালিকায় শীর্ষে ব্রঙ্কস ইউনাইটেড কানেকটিকাট ও যুবসংঘ

আপডেট : ১৯ মে ২০১৪, ২২:২৩
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বাকডাইস ও আবদীন ব্রাদার্স ফুটবল লিগের এর তৃতীয় সপ্তাহের খেলায় নিউজার্সি ও যুবসংঘ জয়লাভ করেছে। অন্যদিকে ব্রঙ্কস স্টার ও কানেকটিকাটের স্ট্যামফোর্ড ইউনাইটেড এবং ব্রঙ্কস ইউনাইটেড ও আইসাবের খেলা দুটি গোলশূন্য ড্র হয়েছে। এদিন যুবসংঘের কাছে ৫-০ গোলে হেরেছে লিগে নবাগত মোহামেডান। এ পর্যন্ত লিগে সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রঙ্কস ইউনাইটেড, কানেকটিকাটের স্ট্যামফোর্ড ইউনাইটেড ও যুবসংঘ।