Completing Sentence-এর নিয়মাবলী
মোহাম্মদ সারবিন মুন্সী
প্রভাষক, ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এইচ.এস.সি ইংরেজি দ্বিতীয় প
As long as / So long as
Rule 08: As long as / so long as এর অর্থ যতক্ষণ পর্যন্ত। এ ধরনের sentence দ্বারা condition প্রকাশ করা যায়। মনে রাখতে হবে যে, as long as / so long as এর পরে সাধারনত affirmative clause ব্যবহূত হয়। As long as / so long as এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Sub1 + verb ———- + as long as / so long as + sub2 + affirmative verb ———.
Independent Clause (IC): I’ll remember that day Dependent Clause (DC) ..................... (as long as I live).
Q. I’ll remember that day as long as ———-.
A. I’ll remember that day as long as I live.
Q. He’s welcome to stay as long as ————.
A. He’s welcome to stay as long as I can afford.
Q. ————— so long as you drive carefully.
A. You may take my car so long as you drive carefully.
Q. Wait here as long as ———-.
A. Wait here as long as it rains.
Practise Yourself:
Q. Allah will be with us so long as ———-.
Q. ————— as long as she could.
It is time / It is high time
Rule 09: It is time / It is high time এর পরে infinitive phrase কিংবা past indefinite tense-এর clause উভয়ই ব্যবহার করা যায়। তবে কোন কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে infinitive phrase বসে এবং কোন কাজ করার সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে তাই বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিত বুঝানোর জন্য past indefinite tense-এর clause ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে, এ ধরনের sentence দ্বারা present tense-এর অর্থ প্রকাশ পায়। It is time এর পরিবর্তে It is high time ব্যবহার করলে বেশি জোর / গুরুত্ব বুঝায়। It is time / It is high time এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) It is time / It is high time + (for + object)+ to + verb-এর base form + অন্যান্য
b) It is time / It is high time + sub2 + verb-এর past form + অন্যান্য
It is high time ............ (Sabbir learnt techniques from “Digital Success in English”).
Q. It is high time Sabbir ——————.
A. It is high time Sabbir learnt techniques from “Digital Success in English”.
Q. It is time to ————.
A. It is time to start the work.
Q. It is time we ———-.
A. It is time we started our business.
Practise Yourself:
Q. ————— time they changed their eating habits.
Q. It’s time we —————.
Q. It is high time for us to —————.
