তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২০ মে ২০১৪, ২০:১৭
প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বিষয় হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করছি। এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয় হিসেবে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর বণ্টন হবে নিম্নরূপ- তত্ত্বীয় অংশের জন্য ২৫ এবং ব্যবহারিক অংশের জন্য ২৫। তত্ত্বীয় অংশে ২৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১। ব্যবহারিক অংশে ২৫ নম্বরের মধ্যে থাকবে: যন্ত্র/উপকরণ সংযোজন ও ব্যবহার/সঠিক প্রক্রিয়া অনুসরণ/উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ/পর্যবেক্ষণ/অংকন/সনাক্তকরণ/ অনুশীলন-১৫, প্রতিবেদন প্রণয়ন-৫ ও মৌখিক-৫। আজ তোমাদের জন্য ২য় অধ্যায়- কম্পিউটার নেটওয়ার্ক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হলো। এগুলো মনোযোগ সহকারে পড়বে। ১। কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে- (ক) মেশ টপোলজি (খ) রিং টপোলজি (গ) স্টার টপোলজি (ঘ) ট্রি টপোলজি ২। প্রত্যেক কম্পিউটার প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে? (ক) মেশ টপোলজি (খ) রিং টপোলজি (গ) স্টার টপোলজি (ঘ) ট্রি টপোলজি ৩। নতুন পৃথিবীর সম্পদ কী? (ক) তথ্য (খ) উপাত্ত (গ) কম্পিউটার (ঘ) ইন্টারনেট ৪। নেটওয়ার্ক ইন্টারনেটের কাজ হলো- (i) মিডিয়া থেকে তথ্য নিয়ে ক্লায়েন্টকে দেওয়া (ii) ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে দেওয়া (iii) কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৫। নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করা ভাল কারণ- (i) এতে স্বল্প ব্যয় হয় (ii) এতে প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে সনাক্ত করতে পারে (iii) এটি দ্রুত গতিতে কাজ করতে পারে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii ( খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii *নিচের উদ্দীপকটি পড় ও এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও: করিম সাহেব শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সব কিছুই তার ড্রপবক্সে সংরক্ষণ করেন। তিনি একবার লন্ডনে একটি সেমিনারে যোগ দিলেন। সেমিনার চলাকালেই তিনি উচ্চ শিক্ষার একটি সুযোগ পান। এতে তার কিছু সনদ দিতে হবে। তিনি কাজটি সহজেই করে ফেললেন। ৬। এক্ষেত্রে করিম সাহেব সনদগুলো কিভাবে পেলেন? (ক) ডাকযোগে (খ) ফ্যাক্সের মাধ্যমে (গ) কম্পিউটার ব্যবহার করে (ঘ) ইন্টারনেট ব্যবহার করে ৭। ড্রপবক্স ব্যবহারের সুবিধা হলো- (i) এটা যেকোনো স্থানে খোলা যায় (ii) এতে তথ্য গোপন ও সংরক্ষিত থাকে (iii) সিডির মাধ্যমে বহন করা যায় নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৮। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য- (ক) কম্পিউটার সুস্থ রাখা (খ) টপোলজি তৈরি (গ) সার্ভার রক্ষা করা (ঘ) তথ্য বিনিময় উত্তরপত্র: ১. খ ২. ক ৩. ক ৪. খ৫. গ ৬. ঘ ৭. ক ৮. ঘ