নেটওয়ার্কিং ব্র্যান্ড ডি-লিংকের ইউটিপি ক্যাবলসহ অন্যান্য নেটওয়ার্কিং পণ্যের নকল বের হওয়ায় ডি-লিংক পণ্যের আমদানিকারক স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম সম্প্রতি ক্যাবলের প্যাকেটে স্পেকট্রাম নামাংকিত রঙ্গীন নিরাপত্তা স্টিকার লাগিয়ে বাজারজাত শুরু করেছে। ডি-লিংক ক্যাবল কিনতে কোনো গ্রাহকের সন্দেহ হলে ০১৮৪১৫৬৬৫০৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
