মানসিক সমস্যার সমাধান হলে অপরাধ ও ভায়োলেন্ট অ্যাকটিভিটি হ্রাস পায়। এমন একটি গবেষণালব্ধ তথ্য দিয়েছেন বিশেষজ্ঞগণ। আর এই তথ্যটি প্রকাশ করেছে ল্যানসেট মেডিক্যাল জার্নাল। বিশেষজ্ঞগণ বলছেন, সিজোফ্রেনিয়ার মত মানসিক সমস্যার রোগীরাও অনেক ক্ষেত্রে আক্রমণের শিকার হচ্ছে। তাই বিশেষজ্ঞগণ বলছেন, যাদের মানসিক সমস্যা আছে তারা যদি চিকিত্সকের পরামর্শে নিয়মিত এন্টিসাইকেটিক ড্রাগ সেবন করেন তাহলে অপরাধ ও ভায়োলেন্স হ্রাস পায়। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন মানুষের মুড ঠিক রাখা ও মানসিক সমস্যার কারণে দেয়া ওষুধ সেবনে এ ধরনের ফলাফল পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে অবশ্যই কোন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
