ইত্তেফাক রিপোর্ট
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকদের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীসহ দেশের প্রায় ৩৮টি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।