বিশ্বকাপে জার্মান চ্যান্সেলর

আপডেট : ২০ মে ২০১৪, ২২:১১
ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে জার্মানির প্রথম ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। ব্রাজিলের সালভাদরে ১৬ জুন পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জার্মানি। জার্মান দল ফাইনাল খেলবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘গ্রুপ পর্বে জার্মান দলের প্রথম ম্যাচে আমি উপস্থিত থাকব এবং আশা করছি (কোচ) জোয়াচিম লো এবং তার দল পরের ছয় ম্যাচেও জয়ী হবে।’ ম্যাচগুলো দেখার মত যথেষ্ঠ সময় তিনি পাবেন কিনা লিপজিগার ভকসজেইটুং পত্রিকার এমন প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, ‘সময় পার্থক্যের কারণে অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে জার্মানির সন্ধ্যা বেলায়। সুতরাং কিছু ম্যাচ দেখতে কোন সমস্যা হবে না।’ বিশ্বকাপে ‘জি’-গ্রুপে জার্মানি ফর্টলেজায় ২১ জুন ঘানা এবং রেসিফিতে ২৬ জুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও খেলবে।