রহমতগঞ্জের জয়লাভ

আপডেট : ২০ মে ২০১৪, ২২:১২
রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস সোসাইটি প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের খেলায় ৩-০ গোলে অগ্রণী ব্যাংক লিমিটেডকে হারিয়েছে। গতকাল মঙ্গলবার বীর শ্রেষ্ঠ শহিদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দলটির পক্ষে নুরুল ৮৪ ও ৮৯ মিনিটে জোড়া গোল করেন। এর আগে ৬১ মিনিটে গোল করেন হেলাল।