১ম বিভাগ হকি
স্পোর্টস রিপোর্টার
ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাব ও মুক্ত বিহঙ্গ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে গতকাল নিজ নিজ খেলায় জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় ব্যাচেলর্স ৬-০ গোলে কম্বাইন্ড স্পোটিং ক্লাবকে পরাজিত করে। অপর খেলায় মুক্ত বিহঙ্গ ১-০ গোলে শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। মামুনূর রশিদ একমাত্র গোলটি করেন।
