ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে অনলাইন শপিং সাইট বিপণী ডটকম (www.biponee.com) তাদের পণ্যসম্ভারে যুক্ত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ-কারী জনপ্রিয় দলগুলোর হোম/অ্যাওয়ে রেপ্লিকা জার্সি। জার্সি ছাড়াও রয়েছে বিভিন্ন দলের নামে ডিজাইন করা টি-শার্ট ও পোলো শার্ট, বিভিন্ন দলের পতাকা, ফুটবল, রিস্টব্যান্ড প্রভৃতি। ছোট বাচ্চাদের জন্যও জার্সি রয়েছে এখানে। বিকাশ, ডেবিট/ক্রেডিট কার্ড ছাড়াও পেমেন্ট সিস্টেম হিসেবে ক্যাশ অন ডেলিভারি সমর্থন করে বিপণী ডটকম। দেশের যেকোনো স্থানেই রয়েছে ডেলিভারি সুবিধা। ০৯৬০-৬৫৪৩২১০ নম্বরে ফোন দিয়েও অর্ডার করা যাবে বিপণী ডটকম থেকে পছন্দের দলের জার্সি বা অন্যান্য পণ্য।
