ফরাসি যাদুঘর ফ্রান্সিস মিউজি গ্রেভিনে মোমের মুর্তি হিসেবে স্থান পেতে যাচ্ছেন সুইডিশ তারকা জালাটান ইব্রাহিমোভিচ। প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বিরল এই সম্মানে ভুষিত হতে যাচ্ছেন ইব্রা। মিররে প্রকাশিত সংবাদ অনুযায়ী ৩২ বছর বয়সী ইব্রা হচ্ছেন দ্বিতীয় কোন বিদেশী খেলোয়াড় যিনি ফ্রান্সে এই গৌরবে ভুষিত হচ্ছেন। এর আগে তিনবার বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে ব্রাজিলীয় তারকা পেলের মোমের মুর্তি ফ্রান্সের ওই যাদুঘরে স্থান লাভ করে। প্রতিক্রিয়ায় সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ বলেন, এটি তার জন্য অসাধারণ এক সম্মান। ২০১৫ সালে ওই মুর্তিটি তৈরী করে জনসমক্ষে উপস্থাপন করা হবে বলে রিপোর্টে উলে¬খ করা হয়।—বাসস
