১৪ উপ-সচিব পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. গোলাম মোস্তফাকে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলির আদেশাধীন মো. মাহবুবুর রহমানকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং সরকারি যানবাহন মেরামত কারখানার ম্যানেজার মো. রেজানুর রহমানকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক করা হয়েছে।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম বদিউজ্জামানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের সিস্টেমস এনালিস্ট করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব তাহমিদ হাসনাত খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার কুণ্ডুকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক এসএম রেজাউল মোস্তফা কামাল এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস রওশন আরাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব মো. মাহবুব-উল-আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিমাই চাদ বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানারা বেগমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের সিস্টেমস এনালিস্ট সফিকুল ইসলামকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।
