স্মরণিকা প্রকাশ করবে আওয়ামী লীগ

আপডেট : ২১ মে ২০১৪, ২২:৩১
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এতে আওয়ামী লীগের বিরোচিত ভূমিকা ও গৌরবোজ্জ্বল অতীতের চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে। আগামী ১০ জুনের মধ্যে ধানমন্ডিস্থ কার্যালয়ে লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।