ভারতের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে যাদের সাক্ষাত্কারের দিন আগামী ২ জুলাই নির্ধারিত হয়েছে, তাদের (১০০০-১৭০০-এর মধ্যে) ঢাকা (গুলশান):৯৮৯৩০০৬, ৮৮৩৩৬৩২, ঢাকা (মতিঝিল):৯৮৯৩০০৬, ৮৮৩৩৬৩২ এবং খুলনা:০৪১-২৮৩৩৮৯৩ টেলিফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
