আজকের অনুষ্ঠান

আপডেট : ২২ মে ২০১৪, ২১:৫০
আনন ফাউন্ডেশন:দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুসাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিকাল ৫টা, মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ঢাকা। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘বাঙালি জাগরণে কবি নজরুলের অবদান’ শীর্ষক আলোচনা সভা। বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাব। ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘ইনফরমেটিক্স, ইলেক্ট্রনিক্স এন্ড ভিশন’ শীর্ষক দুই দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সম্মেলন। সকাল ৯টা, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।