এবার মিসবাহর গাড়ি নিয়ে বিপত্তি

আপডেট : ২২ মে ২০১৪, ২২:১৮
এক অনাকাঙ্ক্ষিত অবস্থার মুখোমুখি হতে হলো পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হককে। গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে মিসবাহর গাড়ি প্রবেশ করতে দেয়া হয়নি। আরি নিউজ প্রচারিত খবরে বলা হয়, বোর্ড কর্মকর্তাদের নির্দেশে মিসবাহর গাড়ি স্টেডিয়ামের ভিতরে প্রবেশে বাধা দেয়া হয়েছে। এর আগে জাতীয় দলের আরেক ক্রিকেটার উমর আকমলের গাড়ি প্রবেশ নিয়েও সৃষ্টি হয়েছিল বিপত্তি। একটি সূত্র জানিয়েছে, পিসিবি কর্মকর্তা ব্যতীত অন্য কারো গাড়ি স্টেডিয়াম চত্বরে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য আগেই বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল। সে কারণেই নিরাপত্তা কর্মীরা মিসবাহর গাড়ি ভিতরে প্রবেশে বাধা দেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) একটি অনুশীলন অধিবেশনে অংশ নিতে গাদ্দাফি স্টেডিয়ামে গিয়েছিলেন পাকিস্তনের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। এক মাস আগে পাকিস্তানী ব্যাটসম্যান উমর আকমলও তার গাড়ি এই স্টেডিয়ামে প্রবেশ করাতে গেলে বাধার সমুখীন হয়েছিলেন এবং সে সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন। -বাসস