বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও বিএসজেএ’র সিনিয়র সদস্য লেলিন গনির আজ (শুক্রবার) প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে লন্ডনে হূদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে ইন্তেকাল করেন। পেশাদার ক্রীড়া সাংবাদিক গনি ঢাকার বিভিন্ন ইংরেজী দৈনিক ও অনলাইনে কাজ করতেন। ডেইলি স্টারে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি নিউএইজ, মর্নিং সান, ডেইলি সান এবং বিডি নিউজ-২৪ এর ক্রীড়া সম্পাদক হিসেবে কাজ করেন। আজ মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
