শুধু পুরুষের জন্য!

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:৪৪
টেসটেসটেরন হরমোন পুরুষের জন্য এক অতিপ্রয়োজনীয় উপাদান। আর এই হরমোনটির ওপরই অনেকাংশে নির্ভরশীল পুরুষের শারীরিক ও মানসিক সামর্থ্য। একজন পুরুষের যদি প্রতি ডেসিলিটার ব্লাড সেরামে ২২০ থেকে ৩০০ ন্যানোগ্রামস-এর কম টেসটেসটেরন থাকে; তবে শারীরিক সামর্থ্য এবং প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে। পুরুষের বয়স বাড়ার সাথে সাথে এই অতিপ্রয়োজনীয় হরমোনটি হ্রাস পেতে শুরু করে। এছাড়া পুরুষের বেলি ফ্যাট, ড্রাগ কর্টিসোন, স্টেরয়েড ও অপিয়েটস, প্লাস্টিক কনটেইনারে পাওয়া যায় এমন কেমিক্যাল যেমন; বিসফেনল এ এবং ডায়াবেটিসের কারণেও শরীরের টেসটেসটেরন হ্রাস পেতে পারে। আর ওষুধ কোম্পানিগুলো পুরুষের এসব সমস্যার সুযোগ নিয়ে পুরুষদের বুঝাতে চেষ্টা করে যে এটা একটা প্যাথলজিক্যাল কন্ডিশন এবং এর জন্য টেসটেসটেরন নামক ওষুধ সেবন করা দরকার। রিসার্স ডাইজেস্টের এক নিবন্ধে ওষুধ কোম্পানির এ ধরনের প্রবণতাকে ‘সিডাকটিভ মেসেজ’ বা প্রলুব্লকর বার্তা হিসাবে আখ্যায়িত করেছে। নিবন্ধে বলা হয়, টেসটেসটেরন হরমোন জাতীয় ওষুধ রক্তের টেসটেসটেরন-এর মাত্রা বাড়াতে তেমন কোন ভূমিকা রাখে না। এদিকে প্লাস ওয়ান জার্নালের এক নিবন্ধে বলা হয়েছে, টেসটেসটেরন হরমোন ওষুধ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, ব্লাড স্ট্রিমে অনেক রক্ত কণিকার আধিক্য তৈরি করে এবং পুরুষের টেসটিস সংকুচিত করতে ভূমিকা রাখে। শুধু তাই নয় একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে জার্নালটি উল্লেখ করেছে যে সব পুরুষের বয়স ৬৫-এর ঊর্ধ্বে এবং তারা যদি ক্রমাগত তিন মাস পুরুষ হরমোন হিসাবে খ্যাত টেসটেসটেরন সেবন চালিয়ে যান তবে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বাড়ে। এছাড়া কম বয়সেও যাদের হার্টের সমস্যা আছে তাদেরও ওষুধটি সেবনে হার্ট এ্যাটাকের ঝুঁকি একই রকম। এছাড়া গবেষকগণ টেসটেসটেরন হরমোন সেবনের আরো যে বিপজ্জনক তথ্যটি দিয়েছেন তা হচ্ছে এই হরমোন জাতীয় ওষুধ সেবনকারীদের শরীরে স্বাভাবিক নিয়মে হরমোন তৈরির প্রক্রিয়া দারুণভাবে ব্যাহত হয়। আর শুধু আমেরিকায় বছরে বিক্রয় হয় এই হরমোন ওষুধটি ২ বিলিয়ন ডলারের বেশি। বিশেষজ্ঞগণ ওষুধের পরিবর্তে পুরুষের ওজন কমানো, এলকোহল পানের মাত্রা হ্রাস, জাংক ফুডের পরিবর্তে হোল ফুড আহার এবং মানসিক শান্তি, কম দুঃশ্চিন্তা প্রাকৃতিকভাবে শরীরে পুরুষের জন্য গুরুত্বপূর্ণ টেসটেসটেরন হরমোনটি বাড়াতে সহায়ক হয় বলে অভিমত দিয়েছেন। লেখক:চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ