আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনীর হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায়। এদের ব্যাপারে সতর্ক হতে হবে।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা ইলিয়াস আহম্মেদ চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী উত্তপ্ত হয়ে উঠেছে। সু-সংবাদ হলো, নারায়ণগঞ্জের ঘটনায় সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তাকে খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এটা নারায়ণগঞ্জের জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের বিজয়।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হারুন চৌধুরী, আসাদুজ্জামান, রেজাউল করিম প্রমুখ।
