ছাত্রলীগ নেতাকে রক্ষার চেষ্টা

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার বেপরোয়া গাড়ি চালনায় নিহত হয়েছেন এক রিকশাচালক। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা হলেও শুক্রবার বিকাল পর্যন্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেতা হওয়ায় ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ। প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ঐ নেতা চালকের আসনে ছিলেন। শাহবাগ থানার ওসি বলেন, ঘটনায় কে জড়িত তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। আমরা খতিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাড় দেয়ার প্রশ্নই আসে না।