নিউ মার্কেটে দর্জি কর্মচারী খুন

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:৪৫
রাজধানীতে নিউ মার্কেটে এলাকায় খুন হয়েছেন রাজু নামে এক দর্জি কর্মচারী। গতকাল সকালে পুলিশ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন আরাফাত জানান, নিহত রাজু নিউ মার্কেট ইসমাইল ম্যানশনের একটি দর্জি দোকানের কর্মচারী। তার গ্রামের বাড়ি নাটোরে। গতকাল ভোরে মার্কেটের পাঁচ তলার বাথরুমের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। কী কারণে, কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।