আজকের অনুষ্ঠান

আপডেট : ২৩ মে ২০১৪, ২১:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ঃ মধু’দার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, সকাল ১০ টায় মধুর ক্যান্টিন চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাউথইস্ট ইউনিভার্সিটি ঃ তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান, সকাল সাড়ে ১০ টা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ঃ গ্রীষ্মকালীন সেমিনার, সকাল ১১ টা, নয়ানগর, বাটারা বারিধারা ক্যাম্পাস। বাংলা একাডেমি ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান, বিকাল সাড়ে ৪ টা, একাডেমির নজরুল মঞ্চ। জাতীয় গামের্ন্টস শ্রমিক ফেডারেশন ঃ রানা প্লাজার নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মানববন্ধন, সকাল ১১ টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ঃ অধ্যাপক মোজাফফর আহমেদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা, বিকাল ৪টা, অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়।