ওয়াকা ওয়াকা দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঝড় তোলার পর এবার ব্রাজিল মাতাতে আসছেন শাকিরা। আগামী মাসের ১২ তারিখ ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে যাওয়া ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ উপলক্ষ্যে ‘লা লা লা’ নামে একটি নতুন গান মুক্তি দিয়েছেন তিনি। আর গানের মিউজিক ভিডিওতে শাকিরার সঙ্গে আছেন তার পার্টনার ও বার্সেলোনা তারকা জেরার্ড পিকে, নেইমার, সেস ফ্যাব্রেগাস ও লিওনেল মেসিও। আছেন সাবেক বার্সেলোনা তারকা এরিক আবিদালও। বার্সেলোনার বাইরের তারকাদের মধ্যে আছেন সার্জিও অ্যাগুয়েরো, র্যাদামেল ফ্যালকাও। ব্রাজিল বিশ্বকাপের গানে সাম্বা থাকবে না তাই কি হয়? ভিডিওতে সাম্বার উপস্থিতি নিশ্চিত করেছেন ব্রাজিল তারকা ক্যারলিনহোস ব্রাউন। ওয়েবসাইট।
