চল্লিশ কিলোমিটার তাড়া করে আমভর্তি ট্রাক আটক

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:০৭
বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে দিনাজপুরের ফুলবাড়ি থেকে সৈয়দপুরে এসে অবশেষে ট্রাক ভর্তি ভারতীয় আমসহ চালককে আটক করেছে। গতকাল শুক্রবার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদার রহমান জানান, ১১৩ কাটন ভারতীয় আম ও ১১ কাটন ডালিমসহ আটক ট্রাকটি থানায় রয়েছে। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মহেশপুর চেকপোষ্টে গত বুধবার ( ঢাকা- মেট্র-ঠ- ১৬-৯৭৬৩) নম্বরের দ্রুতগামী ট্রাককে দাঁড়ানোর সংকেত দেয় ওই সড়কে টহলরত বিজিবি-৪০ সদস্যরা। ট্রাকটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পার্বতীপুরের দিকে ছুটে চললে পিছু নেয় বিজিবি’র সদস্যরা। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া করে নীলফামারীর সৈয়দপুরের পাঁচমাথা মোড়ে এসে চালকসহ ট্রাকটিকে আটক করে। আটক ট্রাক চালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালপাড়ার মৃত আব্দুল লতিফ মন্ডলের পুত্র বকুল (৪২)।