নেপালে কারাতে দলের স্বর্ণ জয়

আপডেট : ২৩ মে ২০১৪, ২২:২৫
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দল ২টি স্বর্ণ পদক জয় করেছে। গতকাল অষ্টম এনএসকেএ আন্তর্জাতিক মার্শাল আর্ট কারাতে চ্যাম্পিয়নশীপে মহিলা দলগত কাতা ইভেন্টে বাংলাদেশ হারিয়েছে স্বাগতিক নেপালকে। স্বর্ণ জয়ী বাংলাদেশের কারাতেকাররা হলেন মুন্নি খানম, নাসিমা আক্তার জুঁই ও মরিয়ম খাতুন বিপাশা। মহিলা একক কুমিতে ইভেন্টে ১৮ বছর বেশি বিভাগে স্বর্ণ জয় করেন নাসিমা আক্তার জুঁই। তিনিও নেপালের কারাতেকার রামিলা নাগরকোটকে হারিয়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন পাকিস্তানের মাহিমা খাতুন এবং নেপালের সুনিতা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার। উপস্থিত ছিলেন নেপালের ওয়ালটনের পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান রিদা ইনকর্পোরেশনের পরিচালক সরফরাজ আনসারীসহ নেপাল কারাতে দো অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।