আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় পার্টি-জেপি’র সম্পাদকমণ্ডলীর যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী ১ জুন পালন উপলক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সম্পাদকমণ্ডলী/ ঢাকা মহানগরীর আহবায়ক/ সদস্য সচিব/ অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক/ আহবায়ক/ সদস্য সচিবদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
