খোকাসহ চারজনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ফের পিছালো

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:০৭
অর্থ আত্মসাতের মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন ২৫ জুন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট এগারোবার শুনানি পিছালো। রবিবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন খোকা অসুস্থতার কারণে চিকিত্সার জন্য বিদেশে আছেন উল্লেখ করে সময়ের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. দলিল উদ্দিন আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৫ জুন দিন ধার্য করেন।